ট্রফি কেড়ে নিলেও দমানো গেল না সেনেগালকে, মরক্কোর হুঁশিয়ারি উড়িয়েই প্যারিসে চলল বিজয় উৎসব

ট্রফি কেড়ে নিলেও দমানো গেল না সেনেগালকে, মরক্কোর হুঁশিয়ারি উড়িয়েই প্যারিসে চলল বিজয় উৎসব

আফ্রিকা কাপ অফ নেশনস ট্রফি হাতছাড়া হলেও দমে যেতে নারাজ সেনেগাল। কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল (সিএএফ) তাদের খেতাব কেড়ে নিয়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করলেও, মাঠের লড়াইয়ে নিজেদেরই শ্রেষ্ঠ মনে করছে সাদিও মানেদের দেশ। প্যারিসের স্তাদ দ্য ফ্রান্সে পেরুর বিরুদ্ধে নামার আগে এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল ফুটবল বিশ্ব।

মরক্কোর কড়া আইনি হুঁশিয়ারিকে তোয়াক্কা না করেই কেড়ে নেওয়া ট্রফি হাতে নিয়ে মাঠ প্রদক্ষিণ করলেন অধিনায়ক কালিদু কুলিবালি ও তাঁর সতীর্থরা। শুধু তাই নয়, সিএএফ-এর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই নিজেদের জার্সিতে দ্বিতীয় শিরোপার প্রতীক হিসেবে নতুন তারা যোগ করেছে সেনেগাল।

ফাইনালে মাঠ ছাড়ার বিতর্কে সেনেগালের জয় বাতিল করে মরক্কোকে ৩-০ ব্যবধানে জয়ী ঘোষণা করেছিল সিএএফ। এই অন্যায্য সিদ্ধান্তের প্রতিবাদে ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রীড়া আদালতের (সিএএস) দ্বারস্থ হয়েছে সেনেগাল ফুটবল সংস্থা। ট্রফি প্রদর্শনের মাধ্যমে তারা স্পষ্ট বুঝিয়ে দিল, কাগজ-কলমে যাই হোক না কেন, মাঠের চ্যাম্পিয়ন তারাই। আফ্রিকার ফুটবলে এই ট্রফি-যুদ্ধ এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *