অধীর-হুমায়ূনের সঙ্গে বিজেপির গোপন সেটিং ফাঁস করলেন অভিষেক

অধীর-হুমায়ূনের সঙ্গে বিজেপির গোপন সেটিং ফাঁস করলেন অভিষেক

নওদার জনসভা থেকে কংগ্রেস ও নির্দল প্রার্থী হুমায়ূন কবীরকে তীব্র আক্রমণ শাণালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমতলা হাইস্কুলের মাঠ থেকে তিনি দাবি করেন, অধীর চৌধুরী এবং হুমায়ূন কবীর আসলে বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন। অভিষেক প্রশ্ন তোলেন, “যে অমিত শাহকে নিরাপত্তা দেয়, সেই বিজেপি কেন অধীর ও হুমায়ূনকেও নিরাপত্তা দিচ্ছে? এটা কিসের সেটিং?”

অভিষেক স্পষ্ট জানান, কংগ্রেস, সিপিএম বা হুমায়ূন কবীরকে ভোট দেওয়ার অর্থ হলো পরোক্ষভাবে বিজেপিকে সমর্থন করা। তিনি অভিযোগ করেন, এনআরসি ও নাগরিকত্বের নামে বিজেপি যে চক্রান্ত করছে, তাতে এই নেতারা অক্সিজেন জোগাচ্ছেন। এমনকি বৈধ নথি থাকা সত্ত্বেও মুর্শিদাবাদের বহু ভোটারের নাম বাদ দেওয়ার নেপথ্যেও গভীর ষড়যন্ত্র রয়েছে বলে তিনি সতর্ক করেন। জনসভা থেকে মুর্শিদাবাদ ও বহরমপুরে তৃণমূলকে বিপুল ব্যবধানে জেতানোর ডাক দিয়ে অভিষেক বলেন, “বিভাজনের রাজনীতি রুখতে জোড়া ফুলেই আস্থা রাখতে হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *