খার্গ দ্বীপ দখল করে ইরান যুদ্ধে অন্তিম আঘাত হানতে চলেছে মার্কিন স্থলসেনা

খার্গ দ্বীপ দখল করে ইরান যুদ্ধে অন্তিম আঘাত হানতে চলেছে মার্কিন স্থলসেনা

পেন্টাগনের ভাষায় ‘দ্য ফাইনাল ব্লো’ বা অন্তিম আঘাতের লক্ষ্য নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধের চূড়ান্ত ছক সাজাচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইতিমধ্যে পশ্চিম এশিয়ার মার্কিন ঘাঁটিগুলোতে হাজার হাজার রণনিপুণ স্থলসেনা পৌঁছে গিয়েছে। পেন্টাগনের পরিকল্পনা অনুযায়ী, তেহরানসহ গোটা ইরানে লাগাতার বোমাবর্ষণের পাশাপাশি জল, স্থল ও আকাশ—তিন দিক থেকে হামলা চালিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কেড়ে নেওয়া হবে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের পরমাণুকেন্দ্র ও বিপজ্জনক অস্ত্রভাণ্ডার ধ্বংস করে বর্তমান শাসক গোষ্ঠীকে নিশ্চিহ্ন করতে ট্রাম্প প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত।

এই অভিযানে শক্তি বাড়াতে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে প্রায় ২৫০০ মেরিন সেনাসহ শক্তিশালী রণতরী ‘ইউএসএস ত্রিপোলি’। স্যাটেলাইট চিত্র অনুযায়ী, দক্ষিণ চীন সাগর থেকে রওনা হওয়া এই ‘জলদানব’ ইতিমধ্যে গন্তব্যে পৌঁছে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যোগ দিয়েছে। যদিও দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ইরান প্রবল প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে, তবে মার্কিন সামরিক কৌশলে লারাক ও আবু মুসা প্রণালীর দখল নেওয়াই এখন মূল লক্ষ্য। পেন্টাগনের এই সাঁড়াশি আক্রমণে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এক নতুন ও ভয়াবহ মোড় নিতে চলেছে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *