ডেলের তাক লাগানো এআই কম্পিউটার আসছে, ৩১ মার্চ হাতের মুঠোয় আটবে শক্তিশালী ডেস্কটপ

ডেলের তাক লাগানো এআই কম্পিউটার আসছে, ৩১ মার্চ হাতের মুঠোয় আটবে শক্তিশালী ডেস্কটপ

বিশ্বখ্যাত টেক জায়ান্ট ডেল বাজারে আনছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিসম্পন্ন একগুচ্ছ নতুন ল্যাপটপ, ডেস্কটপ এবং ওয়ার্কস্টেশন। আধুনিক অফিসের কাজের ধরন বদলে দিতে ডেল তাদের ‘Pro’ সিরিজের ডিভাইসে যুক্ত করেছে লেটেস্ট ইন্টেল কোর আল্ট্রা ও এএমডি রাইজেন এআই চিপ। এই সিরিজের নোটবুকগুলো আগের তুলনায় ১৮ শতাংশ বেশি পাতলা এবং এতে থাকছে ৮ মেগাপিক্সেল এইচডিআর ক্যামেরা ও ওয়াই-ফাই ৭-এর মতো অত্যাধুনিক সুবিধা।

যাঁদের অফিসে জায়গার অভাব রয়েছে তাঁদের জন্য ডেল এনেছে ‘Pro 5 Micro’ ডেস্কটপ। আকারে অত্যন্ত ছোট হলেও এটি ৫০ টিওপিএস এআই পারফরম্যান্স দিতে সক্ষম, যা মাইক্রোসফটের ‘Copilot+’ ফিচারগুলো অনায়াসেই চালাতে পারবে। অন্যদিকে ভিডিও এডিটিং বা এআই গবেষণার মতো ভারী কাজের জন্য থাকছে ‘Precision’ সিরিজের পাওয়ারফুল ওয়ার্কস্টেশন, যাতে ৬৪ জিবি র‍্যাম ও এনভিডিয়া আরটিএক্স প্রো গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে।

নিরাপত্তার দিক থেকেও ডেল এনেছে বৈপ্লবিক পরিবর্তন। হ্যাকারদের হাত থেকে কর্পোরেট ডেটা সুরক্ষিত রাখতে এতে দেওয়া হয়েছে ‘Quantum-resistant BIOS’ সুরক্ষা ব্যবস্থা। এছাড়া এআই ক্যামেরা ও নয়েজ ক্যান্সেলেশন সুবিধা যুক্ত ৩৪ ইঞ্চির নতুন মনিটর এবং বায়োমেট্রিক সিকিউরিটিসহ কিবোর্ড-মাউসও বাজারে ছাড়ছে সংস্থাটি। আগামী ৩১ মার্চ থেকে পর্যায়ক্রমে এই ডিভাইসগুলোর বিক্রি শুরু হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *