কেকেআর মানেই রোহিতের কাছে বাদাম হালুয়া, মুম্বই ম্যাচের আগে চরম কটাক্ষ শ্রীকান্তের

ওয়াংখেড়েতে কেকেআর বনাম মুম্বই দ্বৈরথের আগে বিস্ফোরক প্রাক্তন নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। কেকেআর-এর বোলিংকে রীতিমতো তুচ্ছতাচ্ছিল্য করে তিনি দাবি করেন, রোহিত শর্মার কাছে কলকাতা দলটা কেবলই ‘বাদাম হালুয়া’। পরিসংখ্যানেও তার প্রমাণ স্পষ্ট, নাইটদের বিরুদ্ধে এখনও পর্যন্ত ১,০৮৩ রান করেছেন হিটম্যান। ২০০৮ সাল থেকেই কলকাতার বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের দাপট প্রশ্নাতীত। রবিবাসরীয় রাতেও সেই একই দাপট দেখার অপেক্ষায় ক্রিকেট মহল।
রোহিতের প্রিয় শিকার কেকেআর
পরিসংখ্যান বলছে কেকেআর-এর বিরুদ্ধে রোহিত শর্মার স্ট্রাইক রেট ১২৭.৮৬। একবার শতরান এবং ছ’বার অর্ধশতরান করেছেন তিনি। আইপিএলে একমাত্র ডেভিড ওয়ার্নার ছাড়া কেকেআর-এর বিরুদ্ধে রোহিতের চেয়ে বেশি রান আর কারোর নেই। এই কারণেই শ্রীকান্তের বিশ্বাস, ওয়াংখেড়েতে আজ ফের নাইট বোলারদের নিয়ে ছেলেখেলা করবেন রোহিত।