ওয়াংখেড়েতে কলকাতা বনাম মুম্বই মেগা ফাইট

আইপিএল ২০২৬-এর হাইভোল্টেজ ম্যাচে রবিবার মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু হবে এই মহারণ।
ওয়াংখেড়ের পিচ রিপোর্ট
লাল মাটির এই উইকেটে ব্যাটাররা বাড়তি সুবিধা পাবেন। শুরুতে পেসাররা বাউন্স ও মুভমেন্ট পেলেও ম্যাচের সময় বাড়ার সঙ্গে সঙ্গে শিশির (Dew Factor) বড় ভূমিকা নিতে পারে। টস জয়ী দল রান তাড়া করতেই পছন্দ করবে।
কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ
অজিঙ্ক রাহানে (অধিনায়ক), টিম সেইফার্ট, ফিন অ্যালেন (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং (সহ-অধিনায়ক), রমনদীপ সিং, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, নভদীপ সাইনি, কার্তিক ত্যাগী, উমরান মালিক।
ইমপ্যাক্ট প্লেয়ার: অঙ্গকৃশ রঘুবংশী, ব্লেসিং মুজারাবানি।
মুম্বই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, রায়ান রিকেল্টন (উইকেটকিপার), শেরফানে রাদারফোর্ড, নমন ধীর, এএম গাজানফার, ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, যশপ্রীত বুমরা।
ইমপ্যাক্ট প্লেয়ার: শার্দুল ঠাকুর।
পরিসংখ্যান অনুযায়ী মুম্বই এগিয়ে থাকলেও শেষ ১০টি লড়াইয়ে পাল্লা একেবারে সমান। সরাসরি খেলা দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং জিও হটস্টারে।