কী বলছেন ধারাবাহিকের পরিচালক?
March 30, 20266:30 am

‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের পরিচালক শুভাশিস মণ্ডল বলছেন, ‘বিকেল ৫টা নাগাদ তালসারি সৈকতে শুটিং চলছিল। দৃশ্য অনুযায়ী, জলের ধারে, গোড়ালি সমান জলে দাঁড়িয়ে সংলাপ বলার কথা ছিল নায়ক রাহুল বন্দ্যোপাধ্যায় ও নায়িকা শ্বেতা মিশ্রের। কিন্তু সেই নির্ধারিত সীমার বাইরে হঠাৎই সমুদ্রের দিকে এগোতে থাকেন রাহুল। ইউনিটের তরফে বারবার তাঁকে থামতে বলা হলেও তিনি এগোতেই থাকেন। ভারসাম্য হারিয়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল!’