সব কেন্দ্রে মমতার বাজিমাত, ১০ বছর আগের স্মৃতি ফিরিয়ে কড়া হুঁশিয়ারি

সব কেন্দ্রে মমতার বাজিমাত, ১০ বছর আগের স্মৃতি ফিরিয়ে কড়া হুঁশিয়ারি

নিজেস্ব প্রতিনিধি, মানবাজার। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এক হুঙ্কারেই তোলপাড় বঙ্গ রাজনীতি। পুরুলিয়ার মানবাজারের জনসভা থেকে বিরোধীদের কার্যত ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানিয়ে দিলেন, ‘প্রার্থী কে তা ভুলে যান, মনে রাখুন সব জায়গায় আমিই প্রার্থী।’

ভোটের আবহে বিজেপি নেতৃত্বকে নিশানা করে মমতা জানান, কোনও চক্রান্তই তৃণমূলকে দমাতে পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পেশ করা ‘চার্জশিট’কে পালটা তোপ দেগে তিনি দাবি করেন, আসল চার্জশিট হওয়া উচিত শাহের বিরুদ্ধেই। ২০০২ সালের প্রসঙ্গ টেনে বিজেপির অভিযোগকে ভিত্তিহীন এবং কাণ্ডজ্ঞানহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

২০২১ সালের স্মৃতি উস্কে মমতা এদিন আরও এক বিস্ফোরক অভিযোগ আনেন। তিনি প্রশ্ন তোলেন, গতবার পায়ে চোট দেওয়ার পর এবার কি তাঁকে মেরে ফেলার পরিকল্পনা করছে বিজেপি? তবে হুইলচেয়ারে লড়াই করার মানসিকতা যে তাঁর এখনও অটুট, তা মানবাজারের মঞ্চ থেকে বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী। ১০ বছর আগে রাজগঞ্জের সভায় যে রণকৌশল নিয়েছিলেন, ২০২৬-এর ভোট ময়দানে সেই একই মেজাজে ধরা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *