১ এপ্রিল থেকে কি কমছে আপনার বেতন? নতুন শ্রম আইন নিয়ে এল বড়সড় চমক

১ এপ্রিল থেকে কি কমছে আপনার বেতন? নতুন শ্রম আইন নিয়ে এল বড়সড় চমক

কলকাতা: বেসরকারি চাকুরিজীবীদের জন্য আসতে চলেছে এক বড়সড় বদল। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন শ্রম আইন এবং নতুন আয়কর বিধি ২০২৫। এর ফলে আপনার মাসিক বেতন স্লিপে আমূল পরিবর্তন দেখা দেবে। যদিও হাতে পাওয়া নগদের পরিমাণ কিছুটা কমতে পারে, তবে দীর্ঘমেয়াদী সঞ্চয়ের ক্ষেত্রে রয়েছে বিশেষ সুখবর।

কেন বদলে যাচ্ছে বেতন কাঠামো?

নতুন সরকারি নির্দেশিকা অনুযায়ী, যে কোনো কর্মীর মূল বেতন বা বেসিক পে (Basic Pay) অবশ্যই তাঁর মোট সিটিসি (CTC)-র অন্তত ৫০ শতাংশ হতে হবে। এতদিন অনেক কো ম্পা নি বিভিন্ন ভাতার পরিমাণ বাড়িয়ে মূল বেতন কমিয়ে রাখত, কিন্তু নতুন নিয়মে সেটি আর সম্ভব হবে না। মূল বেতন বাড়লে স্বভাবতই প্রভিডেন্ট ফান্ড (PF) এবং গ্র্যাচুইটির জন্য কাটার পরিমাণও বাড়বে।

আপনার পকেটে কী প্রভাব পড়বে?

সহজভাবে বললে, যদি আপনার পিএফ কাটার পরিমাণ বেড়ে যায়, তবে মাস শেষে হাতে পাওয়া বেতন বা ‘ইন-হ্যান্ড স্যালারি’ কিছুটা কমে যাবে। উদাহরণস্বরূপ, যদি কারও ৫০,০০০ টাকা মাইনে হয় এবং আগে মূল বেতন ১০,০০০ টাকা থাকত, তবে ১ এপ্রিল থেকে সেটি বেড়ে হবে ২৫,০০০ টাকা। এর ফলে পিএফ এবং গ্র্যাচুইটি বাবদ আপনার সঞ্চয় একলাফে অনেকটা বেড়ে যাবে।

নতুন আইনের একনজরে সুবিধা ও অসুবিধা

  • অবসরকালীন নিরাপত্তা: পিএফ-এ বেশি টাকা জমা হওয়ায় ভবিষ্যতের জন্য বড় অঙ্কের তহবিল তৈরি হবে।
  • গ্র্যাচুইটি আপডেট: এখন থেকে নির্দিষ্ট মেয়াদের কর্মচারীরা মাত্র এক বছর কাজ করলেই গ্র্যাচুইটির সুবিধা পাবেন, যা আগে ছিল পাঁচ বছর।
  • অতিরিক্ত পারিশ্রমিক: সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজের সীমা নির্ধারিত হয়েছে। এর বেশি কাজ করলে মিলবে দ্বিগুণ ওভারটাইম।
  • দ্রুত নিষ্পত্তি: চাকরি ছাড়ার মাত্র ২ দিনের মধ্যেই কো ম্পা নিকে ফুল অ্যান্ড ফাইনাল সেটলমেন্ট বা বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে। আগে যা ৪৫ দিন পর্যন্ত সময় নিত।

আয়কর এবং কাজের সময়

যাঁরা পুরনো আয়কর কাঠামোতে আছেন, মূল বেতন বাড়ার ফলে তাঁদের এইচআরএ (HRA) ছাড়ের হিসেবে কিছু রদবদল হতে পারে। তবে নতুন কর ব্যবস্থার ক্ষেত্রে বিশেষ কোনো সমস্যার সম্ভাবনা নেই। স্বল্প মেয়াদে পকেটে টান পড়লেও, বিশেষজ্ঞ মহলের মতে, নতুন এই শ্রম আইন চাকুরিজীবীদের অবসর জীবনকে অনেক বেশি সুরক্ষিত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *