দেড় কোটি টাকার আলু এখন গবাদি পশুর খাদ্য! একটি ভুল চালে নিঃস্ব প্রবীণ কৃষক

দেড় কোটি টাকার আলু এখন গবাদি পশুর খাদ্য! একটি ভুল চালে নিঃস্ব প্রবীণ কৃষক

ব্রিটেনের লিঙ্কনশায়ারের ৬৫ বছর বয়সী কৃষক অ্যান্ডি গুডেকার দীর্ঘ ৪৫ বছর ধরে আলুর চাষ করে আসলেও এবার চরম বিপর্যয়ের মুখে পড়েছেন। ম্যাককেইন এবং সিউব্রুকের মতো বিশ্বখ্যাত চিপস প্রস্তুতকারী ব্র্যান্ডগুলোর দীর্ঘদিনের সরবরাহকারী হিসেবে তিনি এবার প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৬০০ টন আলু উৎপাদন করেছিলেন। তবে ওজন কমানোর ওষুধ এবং স্বাস্থ্য সচেতনতার জোয়ারে চিপস ও ফ্রাইজের চাহিদা আকস্মিক কমে যাওয়ায় তার এই বিপুল পরিমাণ ফসল এখন অবিক্রিত অবস্থায় পড়ে আছে।

অ্যান্ডি জানান, ওজেম্পিক বা মাউঞ্জারোর মতো ওজন কমানোর ইনজেকশন ব্যবহারের ফলে মানুষের খাদ্যাভ্যাসে আমূল পরিবর্তন এসেছে। স্বাস্থ্যকর বিকল্প হিসেবে মানুষ এখন ডাল বা লেন্টিল চিপসের দিকে ঝুঁকছে, যার ফলে গত এক বছরে ব্রিটেনে প্রায় সাড়ে তিন কোটি পোরশন ফিশ অ্যান্ড চিপস কম বিক্রি হয়েছে। কোনো বড় কো ম্পা নি থেকে অর্ডার না পাওয়ায় এবং চুক্তিবদ্ধ হতে ব্যর্থ হওয়ায় এই বিপুল পরিমাণ আলু এখন পচে নষ্ট হচ্ছে অথবা নামমাত্র মূল্যে গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *