এয়ার ইন্ডিয়ার বড় পদক্ষেপ, সংযুক্ত আরব আমিরশাহি সহ একাধিক দেশে আজই উড়বে ২০টি বিশেষ বিমান

এয়ার ইন্ডিয়ার বড় পদক্ষেপ, সংযুক্ত আরব আমিরশাহি সহ একাধিক দেশে আজই উড়বে ২০টি বিশেষ বিমান

পশ্চিম এশিয়ায় ঘনিভূত হওয়া যুদ্ধকালীন পরিস্থিতির জেরে বিপাকে পড়া হাজার হাজার যাত্রীদের স্বস্তি দিতে বড় ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। আজ ৩০ মার্চ এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মোট ২০টি বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরশাহি (UAE) যাতায়াতের জন্য ১০টি বিশেষ নন-শিডিউল ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই উড়ান পরিষেবা সংশ্লিষ্ট বিমানবন্দরগুলির স্লট এবং পরিস্থিতির ওপর নির্ভর করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভারত ও ইউএই-র নিয়ন্ত্রক সংস্থাগুলো থেকে ইতিমিধ্যেই এই বিশেষ অভিযানের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে।

আমেরিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়ার মতো দীর্ঘপাল্লার রুটে এয়ার ইন্ডিয়ার সমস্ত নিয়মিত বিমান পরিষেবা স্বাভাবিক রয়েছে। তবে যে সকল যাত্রীদের যাত্রা এই সংকটের কারণে বিঘ্নিত হয়েছে, তাদের জন্য বিশেষ সুবিধার কথা ঘোষণা করেছে সংস্থাটি। কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই যাত্রীরা তাদের টিকিট রি-বুক করতে পারবেন অথবা চাইলে টিকিটের পুরো টাকা রিফান্ড হিসেবে ফেরত নিতে পারবেন।

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস তাদের হোয়াটসঅ্যাপ ভিত্তিক এআই অ্যাসিস্ট্যান্ট ‘Tia’-র মাধ্যমে রি-বুকিংয়ের ব্যবস্থা করেছে। এছাড়াও পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে আরও অতিরিক্ত বিমান চালানোর পরিকল্পনা করছে এই বিমান সংস্থা। যাত্রীদের সর্বশেষ তথ্য পেতে নিজেদের মোবাইল নম্বর আপডেট রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *