আইপিএলে ২০০ উইকেটের হাতছানি! ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে কোন ৩ মহাতারকা

আইপিএল ২০২৬-এর উত্তাপ শুরু হতেই ক্রিকেটপ্রেমীদের নজর এখন রেকর্ডের পাতায়। এতদিন ব্যাটারদের দাপট নিয়ে আলোচনা হলেও এবার ময়দানে নামছেন বোলাররা। আইপিএলের ইতিহাসে একমাত্র বোলার হিসেবে ২০০ উইকেটের মালিক এখন যুজবেন্দ্র চাহাল। তবে এই মরসুমেই সেই ক্লাবে নাম লেখাতে চলেছেন আরও তিন কিংবদন্তি।
১. ভুবনেশ্বর কুমার ২০০ উইকেটের রেকর্ডের সবথেকে কাছে দাঁড়িয়ে আছেন সানরাইজার্স হায়দরাবাদের অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। চলতি মরসুমের প্রথম ম্যাচেই ১টি উইকেট নিয়ে তিনি পৌঁছে গেছেন ১৯৯-এ। ১৯১টি আইপিএল ম্যাচে তাঁর ঝুলিতে এখন রেকর্ডের অপেক্ষা। পরের ম্যাচেই কি ২০০ পূর্ণ করবেন ভুবি? অপেক্ষায় ভক্তরা।
২. সুনীল নারিন তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কেকেআরের তুরুপের তাস সুনীল নারিন। ১৯০টি ম্যাচে ১৮৮টি উইকেট নিয়ে মাইলফলক থেকে মাত্র ১২ ধাপ দূরে আছেন তিনি। যদিও প্রথম ম্যাচে তাঁর পারফরম্যান্স খুব একটা নজর কাড়েনি, তবুও এই মরসুমেই তাঁর ২০০ উইকেট ছোঁয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
৩. জসপ্রীত বুমরাহ টিম ইন্ডিয়ার পেস সেনসেশন জসপ্রীত বুমরাহ রয়েছেন এই দৌড়ে। মাত্র ১৪৬ ম্যাচে ১৮৩টি উইকেট নেওয়া বুমরাহর প্রয়োজন আর মাত্র ১৭টি উইকেট। কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে উইকেট না পেলেও, বুমরাহর বিধ্বংসী ফর্ম যে কোনও সময় পাল্টে দিতে পারে খাতা।