শপিং ব্যাগের রং কেন সবসময় বাদামি হয়, জানুন এর পিছনের আসল কারণ

বাজারে কেনাকাটা শেষে আমাদের হাতে যে কাগজের ব্যাগ ধরিয়ে দেওয়া হয়, তার রং সাধারণত বাদামি হয়ে থাকে। এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ও অর্থনৈতিক কারণ। এই ব্যাগগুলো মূলত ‘ক্রাফ্ট পেপার’ দিয়ে তৈরি করা হয়, যেখানে কাঠ প্রক্রিয়াজাত করার সময় প্রাকৃতিক লিগনিন উপাদানটি থেকে যায়। কাগজকে আলাদা করে ব্লিচিং বা সাদা না করার ফলে এর তন্তুর শক্তি বজায় থাকে, যা ভারী পণ্য বহনের জন্য ব্যাগকে অনেক বেশি মজবুত ও টেকসই করে তোলে।
অন্যদিকে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হওয়ার কারণে ব্যবসায়ীরা বাদামি ব্যাগ ব্যবহারে বেশি আগ্রহী হন। সাদা বা রঙিন কাগজ তৈরির বাড়তি রাসায়নিক প্রক্রিয়া বাদ দেওয়ায় উৎপাদন খরচ যেমন কমে, তেমনই এটি পরিবেশের জন্য কম ক্ষতিকর হয়। রাসায়নিকের ব্যবহার সীমিত থাকায় এই ব্যাগগুলো দ্রুত পচনশীল এবং সহজেই পুনর্ব্যবহারযোগ্য। মূলত স্থায়িত্ব, কম খরচ এবং পরিবেশ সচেতনতার মিশেলেই শপিং ব্যাগের এই বিশেষ বাদামি রং বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে।