মৃত্যুর মুখ থেকে ফিরলেন কংগ্রেস সাংসদ প্রশান্ত পড়োলে
March 30, 20269:02 am

সংশদ অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন মহারাষ্ট্রের ভান্ডারা-গোন্দিয়া কেন্দ্রের কংগ্রেস সাংসদ প্রশান্ত পড়োলে। সোমবার সকালে নাগপুর বিমানবন্দরে যাওয়ার পথে তাঁর গাড়িটি দুর্ঘটনার মুখে পড়ে। এই ঘটনায় সাংসদ এবং তাঁর গাড়িচালক দুজনেই গুরুতর আহত হয়েছেন।
তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, দিল্লিতে সংসদের অধিবেশনে যোগ দেওয়ার জন্যই তিনি বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার প্রাণঘাতী দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন এই কংগ্রেস নেতা। এর আগে ২০২৫ সালেও তিনি একবার বড়সড় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন। বর্তমানে চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখছেন।