প্রকাশ্যে স্ত্রীকে গলা কেটে নৃশংসভাবে খুনের পর দেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল পাষণ্ড স্বামী

প্রকাশ্যে স্ত্রীকে গলা কেটে নৃশংসভাবে খুনের পর দেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল পাষণ্ড স্বামী

কর্নাটকের কালাবুরগি জেলার আফজলপুর তালুকের বাল্লুরগি গ্রামে এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযুক্ত স্বামী অক্ষয় তার ২৮ বছর বয়সী স্ত্রী সানভিকে গাড়ি থেকে নামিয়ে রাস্তার মাঝেই ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। এখানেই শেষ নয়, উন্মত্ত অবস্থায় মৃতদেহের ওপর দিয়ে গাড়ি চালিয়ে নৃশংসতার সীমা ছাড়িয়ে যায় সে। ভরদুপুরে জনসমক্ষে ঘটা এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এই শিউরে ওঠা ঘটনার সময় উপস্থিত পথচারীরা উদ্ধারের পরিবর্তে মোবাইলে ভিডিও ধারণ করতে ব্যস্ত ছিলেন, যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মহারাষ্ট্রের বাসিন্দা ওই গৃহবধূর খুনের ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে। কর্নাটক পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্বামীকে ধরতে বিশেষ তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং দ্রুত তাকে গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়েছে। সাধারণ মানুষের এমন অমানবিক আচরণ ও অপরাধের ধরণ দেখে স্তম্ভিত পুলিশ প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *