বন্ধুত্বের আড়ালে নৃশংসতা, কোলন ছাড়াই লিঙ্গ পরিবর্তন করে ১৮ দিন আটকে রেখে পাশবিক অত্যাচার

বন্ধুত্বের আড়ালে নৃশংসতা, কোলন ছাড়াই লিঙ্গ পরিবর্তন করে ১৮ দিন আটকে রেখে পাশবিক অত্যাচার

মধ্যপ্রদেশের নর্মদাপুরমে বন্ধুত্বের বিশ্বাস ঘাতকতার এক হাড়হিম করা ঘটনা প্রকাশ্যে এসেছে। শুভম যাদব নামে এক যুবক তার প্রিয় বন্ধুর ওপর তন্ত্রবিদ্যার প্রভাব খাটিয়ে এবং মাদক খাইয়ে জোরপূর্বক লিঙ্গ পরিবর্তন করানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত তাকে ১৮ দিন আটকে রেখে শারীরিক নির্যাতন চালায় এবং তার নাম পরিবর্তন করে ‘টুইঙ্কল’ রেখে জাল পরিচয়পত্র তৈরি করে। লোকলজ্জার ভয়ে দীর্ঘ ছয় মাস ঘরবন্দি থাকার পর অবশেষে ভুক্তভোগী যুবক ভোপাল পুলিশের দ্বারস্থ হয়েছেন।

পুলিশি তদন্তে জানা গেছে, অভিযুক্ত শুভম ভুক্তভোগীকে ইন্দোরে নিয়ে গিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করতে বাধ্য করেছিল। ঘটনাটি ধামাচাপা দিতে সে ভুক্তভোগীকে দুর্ঘটনার মিথ্যা গল্প বলার জন্য চাপ দেয় এবং সামাজিক অপবাদের হুমকি দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করে। বর্তমানে ভোপাল পুলিশ জিরো এফআইআর দায়ের করে মামলাটি নর্মদাপুরম কোতোয়ালি থানায় স্থানান্তরিত করেছে। অভিযুক্ত পলাতক থাকলেও পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য তল্লাশি অভিযান শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *