ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে তোলপাড়! আমেরিকা ও ইসরায়েলকে চরম হুঁশিয়ারি তেহরানের

ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে তোলপাড়! আমেরিকা ও ইসরায়েলকে চরম হুঁশিয়ারি তেহরানের

পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা আরও প্রবল হয়ে উঠল। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে জরুরি ফোনালাপে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ ইবন রেজা স্পষ্ট জানিয়ে দিলেন যে, নিজেদের রক্ষায় ইরান যে কোনও পদক্ষেপ নিতে পিছপা হবে না। মার্কিন ও ইসরায়েলি হামলাকে ‘বর্বর সামরিক আগ্রাসন’ আখ্যা দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারীদের কড়া জবাব দিচ্ছে তেহরান।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিস্ফোরক দাবিতে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ব রাজনীতিতে। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প দাবি করেন, ইরানে ইতিমধ্যেই ‘শাসন পরিবর্তন’ হয়ে গেছে। তাঁর মতে, দেশটির বর্তমান নেতৃত্বের কাঠামো কার্যত ভেঙে পড়েছে এবং পরবর্তী সম্ভাব্য শাসকরাও নিরাপদ নন। যদিও তেহরান এই দাবি উড়িয়ে দিয়ে পাল্টা প্রতিরোধের বার্তা দিয়েছে।

সংঘাতের আবহে ইরানের তাবরিজ শহরের একটি পেট্রোকেমিক্যাল ইউনিটে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে। পাল্টা জবাবে সংযুক্ত আরব আমিরশাহি এবং বাহরাইনের গুরুত্বপূর্ণ শিল্প স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)। দুপক্ষের এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অগ্নিগর্ভ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *