তালসারির সমুদ্র কেড়ে নিল জনপ্রিয় অভিনেতা রাহুলকে, শোকস্তব্ধ টলিউড থেকে নবান্ন

তালসারির সমুদ্র কেড়ে নিল জনপ্রিয় অভিনেতা রাহুলকে, শোকস্তব্ধ টলিউড থেকে নবান্ন

নিউজ ডেস্ক। দিঘার সমুদ্রে স্নান করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। চিরদিনের জন্য চলে গেলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শ্যুটিং চলাকালীন তালসারিতে এই অকালপ্রয়াণে শোকের ছায়া বিনোদন জগতে। অভিনেতার মৃত্যুতে গভীরভাবে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি জানান, রাহুল তাঁর অত্যন্ত প্রিয় অভিনেতা ও মানুষ ছিলেন।

মাত্র ৪৩ বছর বয়সে রাহুলের এই প্রস্থানে স্তব্ধ সহকর্মীরা। ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত এই অভিনেতা বড় পর্দার পাশাপাশি ছোট পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মেও ছিলেন সমান জনপ্রিয়। মঞ্চ থেকে অভিনয় শুরু করা রাহুল ৪৫০-এর বেশি নাটকে অভিনয় করেছেন। তাঁর মৃত্যুতে বাংলা অভিনয় জগতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *