বিয়ারের বোতলের ছিপিতে কেন ঠিক ২১টি খাঁজ থাকে জানলে অবাক হবেন

বিয়ারের বোতলের ছিপিতে ঠিক ২১টি খাঁজ থাকার বিষয়টি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এর পেছনে রয়েছে ১৩০ বছরের পুরনো এক বৈজ্ঞানিক ইতিহাস। ১৮৯২ সালে উইলিয়াম পেইন্টার এই বিশেষ ‘ক্রাউন ক্যাপ’ নকশা করেছিলেন। দীর্ঘ গবেষণায় দেখা গেছে, ২১টির কম খাঁজ থাকলে বোতলের গ্যাস বেরিয়ে যায় এবং বেশি খাঁজ থাকলে তা খোলার সময় কাচ ফেটে যাওয়ার ঝুঁকি থাকে। তরলের স্বাদ ও কার্বনেশন ঠিক রাখতে এই সংখ্যাটিই সবথেকে কার্যকর এবং নিরাপদ ভারসাম্য বজায় রাখে।
বোতলের রঙের ক্ষেত্রেও রয়েছে বিশেষ সতর্কতা। শুরুতে স্বচ্ছ সাদা বোতল ব্যবহার করা হলেও সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে বিয়ারে দুর্গন্ধ তৈরি হতো। এই রাসায়নিক বিক্রিয়া রুখতেই মূলত বাদামি রঙের কাচ ব্যবহারের প্রচলন শুরু হয়। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাদামি কাচের ঘাটতি দেখা দিলে বিকল্প হিসেবে সবুজ বোতলের ব্যবহার শুরু হয়, যা আজও বিশ্বজুড়ে সমাদৃত। এই ছোট ছোট পরিবর্তনগুলোই মূলত বিয়ারের গুণমান অক্ষুণ্ণ রাখতে সাহায্য করে।