মেয়ের বিয়ের জেদ মানতে পারলেন না বাবা, শেষমেশ হাতুড়ির ঘায়ে মর্মান্তিক পরিণতি

মেয়ের বিয়ের জেদ মানতে পারলেন না বাবা, শেষমেশ হাতুড়ির ঘায়ে মর্মান্তিক পরিণতি

রাজস্থানের ঝুনঝুনু জেলার ঘূমনসর কালান গ্রামে অনার কিলিংয়ের এক নৃশংস ঘটনা প্রকাশ্যে এসেছে। ২৩ বছর বয়সী প্রিয়াঙ্কা তাঁর বান্ধবীর ভাইকে বিয়ে করতে চাওয়ায় ক্ষুব্ধ বাবা সুরেন্দ্র কুমার হাতুড়ি দিয়ে পিটিয়ে মেয়েকে খুন করেছেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে বিয়ের দাবি নিয়ে পরিবারের সাথে বিবাদের জেরে প্রিয়াঙ্কা যখন ঘর থেকে বের হন, তখনই তাঁর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণীর।

ঘটনাটি ধামাচাপা দিতে পরিবারের সদস্যরা তড়িঘড়ি সৎকারের প্রস্তুতি নিলেও মৃতার আত্মীয়দের সন্দেহে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বাড়ি থেকে প্রিয়াঙ্কার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত পিতাকে গ্রেপ্তার করেছে পিলানি থানার পুলিশ। পারিবারিক সম্মান রক্ষার্থে নিজের সন্তানকে এভাবে হত্যার ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা প্রতিটি দিক খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *