ব্যাঙ্কিং খাতের ভোলবদল আইবিসি আইনে লোকসভায় বড় ঘোষণা নির্মলা সীতারমণের

ব্যাঙ্কিং খাতের ভোলবদল আইবিসি আইনে লোকসভায় বড় ঘোষণা নির্মলা সীতারমণের

দেশের ব্যাঙ্কিং খাতের স্বাস্থ্য ফেরাতে ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্কিং কোড বা আইবিসি যে ম্যাজিকের মতো কাজ করেছে, সোমবার লোকসভায় সেই খতিয়ান তুলে ধরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি জানান, এই আইনের মাধ্যমে ১২টি গুরুত্বপূর্ণ সংশোধনীর প্রস্তাব আনা হয়েছে, যার ফলে ঋণখেলাপির প্রমাণ মিললে মাত্র ১৪ দিনের মধ্যে আবেদন গ্রহণ বাধ্যতামূলক হবে। অর্থমন্ত্রীর মতে, আইবিসি শুধুমাত্র বকেয়া আদায়ের মাধ্যম নয়, বরং এর ফলে সংস্থাগুলোর কর্পোরেট গভর্নেন্স এবং ক্রেডিট রেটিংয়েও প্রভূত উন্নতি লক্ষ্য করা গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত আইবিসি প্রক্রিয়ার মাধ্যমে ১,৩৭৬টি কো ম্পা নির সমস্যার সমাধান হয়েছে এবং পাওনাদাররা প্রায় ৪.১১ লক্ষ কোটি টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছেন। অর্থমন্ত্রী জোর দিয়ে বলেন যে, ব্যাঙ্কগুলো তাদের অনাদায়ী ঋণের অর্ধেকের বেশি অংশ এই ব্যবস্থার মাধ্যমেই ফিরে পেয়েছে। এছাড়া, এই সংশোধনী বিলে কর্মীদের বকেয়া পাওনাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং আইনি জটিলতা কমিয়ে দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *