নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ! ভোটের মুখে সিইও দপ্তর থেকে বিদায় সুব্রত পালের
March 30, 20265:39 pm

ভোটের উত্তাপের মাঝেই এবার বড়সড় রদবদল ঘটিয়েছে নির্বাচন কমিশন। পুলিশ প্রশাসনের পর সরাসরি সিইও দপ্তরে কোপ পড়ল। ডেপুটি মুখ্য নির্বাচনী আধিকারিকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সুব্রত পালকে। তাঁর পরিবর্তে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলাবেন রাহুল নাথ। সুব্রত পালকে পাঠানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের সিনিয়র সেক্রেটারি পদে। নির্বাচনের মুখে এই আচমকা বদলি ঘিরে ইতিমধ্যে প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে ঠিক কী কারণে তাঁকে পদ থেকে সরানো হল, সে বিষয়ে কমিশনের পক্ষ থেকে এখনও নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।