১ এপ্রিল থেকে প্যান কার্ডে আমূল বদল না জানলে বিপাকে পড়তে পারেন আপনিও
March 30, 20265:49 pm

আগামী ১ এপ্রিল থেকে আয়কর আইনের নতুন নিয়মে প্যান কার্ডের ব্যবহারে বড়সড় সংস্কার আসছে। এখন থেকে নতুন প্যান কার্ডের আবেদনের ক্ষেত্রে শুধু আধার কার্ড যথেষ্ট নয়; জন্ম তারিখের প্রমাণ হিসেবে বার্থ সার্টিফিকেট বা পাসপোর্টের মতো নথি বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, বিমা পলিসি নেওয়ার ক্ষেত্রে প্রিমিয়ামের অঙ্ক যাই হোক না কেন, প্যান কার্ড সংযোগ করা এখন থেকে বাধ্যতামূলক হচ্ছে।
আর্থিক লেনদেনের ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন। এখন থেকে বার্ষিক ১০ লক্ষ টাকার বেশি নগদ লেনদেনে প্যান তথ্য দিতে হবে। তবে স্বস্তির খবর হলো, ৫ লক্ষ টাকার কম মূল্যের যানবাহন ক্রয় এবং ২০ লক্ষ টাকা পর্যন্ত সম্পত্তি লেনদেনে প্যান কার্ডের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। এছাড়া হোটেল বা রেস্তোরাঁয় ১ লক্ষ টাকা পর্যন্ত নগদ খরচে প্যান কার্ড দেখানোর প্রয়োজন পড়বে না।