মদ্যপ বাবার নৃশংসতা চুরির অপবাদে দুই মেয়েকে সারারাত ঝুলিয়ে রাখল পাষণ্ড বাবা

মদ্যপ বাবার নৃশংসতা চুরির অপবাদে দুই মেয়েকে সারারাত ঝুলিয়ে রাখল পাষণ্ড বাবা

মহারাষ্ট্রের সাংলি জেলার বানপুরি গ্রামে চুরির সন্দেহে নিজের দুই মেয়ের ওপর অমানবিক অত্যাচার চালাল মদ্যপ বাবা দাদু ইয়ামগার। প্রতিবেশীর বাড়ি থেকে টাকা চুরির অভিযোগে অভিযুক্ত ব্যক্তি ১১ ও ৯ বছর বয়সী দুই শিশুকন্যার হাত-পা বেঁধে সারারাত ঘরের লোহার চৌকাঠে ঝুলিয়ে রাখে। পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। দীর্ঘ সময় ঝুলে থাকায় শিশুরা অসুস্থ হয়ে পড়লে ভোরে তাদের নিচে নামানো হয়, কিন্তু ততক্ষণে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।

হাসপাতালে নেওয়ার পথেই ৯ বছর বয়সী রুতুজার মৃত্যু হয় এবং অপর কন্যা অনুজা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বাবা দাদু ইয়ামগারকে ইতিমত্যেই গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে আটপাড়ি থানা। সামান্য চুরির অভিযোগে বাবার এমন পৈশাচিক আচরণে গোটা এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *