রেস্তোরাঁয় জলের বোতল খোলার আগে সাবধান, না হলে পকেট খালি হতে পারে আপনার

রেস্তোরাঁয় জলের বোতল খোলার আগে সাবধান, না হলে পকেট খালি হতে পারে আপনার

ঝকঝকে রেস্তোরাঁয় খেতে বসে টেবিলের ওপর রাখা দামী জলর বোতলটি খোলার আগে দ্বিতীয়বার ভাবুন। অনেক সময় গ্রাহকের অনুমতি না নিয়েই ওয়েটাররা দামী ব্র্যান্ডের বোতল থেকে গ্লাসে জল ঢেলে দেন, যা আদতে একটি ব্যবসায়িক কৌশল। সম্প্রতি ব্যবসায়ী চাণক্য শাহের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এই ‘জল ডাকাতি’ নিয়ে বিতর্ক উসকে দিয়েছে। সাধারণ মিনারেল ওয়াটারের বদলে ‘হিমালয়ান’-এর মতো প্রিমিয়াম বোতল সামনে রেখে গ্রাহকদের দামী বিকল্প বেছে নিতে বাধ্য করা হচ্ছে, যা সাধারণ কাণ্ডজ্ঞানের আড়ালে একটি সুপরিকল্পিত আর্থিক ফাঁদ।

মনস্তাত্ত্বিক চাপের মুখে পড়ে অনেক গ্রাহক লোকলজ্জার ভয়ে দামী বোতল প্রত্যাখ্যান করতে পারেন না। অথচ আইন অনুযায়ী, প্রতিটি রেস্তোরাঁ বিনামূল্যে পানীয় জল সরবরাহ করতে বাধ্য। তাই পকেটের সাশ্রয় করতে বোতল খোলার আগে সর্বদা এমআরপি যাচাই করুন এবং প্রয়োজন না হলে সরাসরি সাধারণ জল চেয়ে নিন। সচেতন না হলে সামান্য এক বোতল জলের জন্য আপনাকে গুনতে হতে পারে কয়েক গুণ বেশি দাম। মনে রাখবেন, আপনার নীরবতাই রেস্তোরাঁ কর্তৃপক্ষের বাড়তি মুনাফার সুযোগ করে দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *