বাথরুমের ফ্লাশ ট্যাংকে লুকানো রহস্য ফাঁস করলেন মা, জালে কুখ্যাত মাদক কারবারি

বাথরুমের ফ্লাশ ট্যাংকে লুকানো রহস্য ফাঁস করলেন মা, জালে কুখ্যাত মাদক কারবারি

কেরালার আলাপ্পুঝায় অষ্টম শ্রেণির এক ছাত্রের অস্বাভাবিক আচরণ ও বাড়ি থেকে টাকা চুরির রহস্যভেদে নেমে এক চাঞ্চল্যকর মাদক চক্রের পর্দাফাঁস করলেন তার মা। ছেলের ওপর নজর রেখে তিনি বাথরুমের ফ্লাশ ট্যাংকের ভেতর থেকে নিষিদ্ধ তামাকজাত পণ্যের প্যাকেট উদ্ধার করেন। এরপর অত্যন্ত চতুরতার সাথে ছেলেকে অনুসরণ করে তিনি স্কুল সংলগ্ন একটি দোকান থেকে অভিযুক্ত শিযু নামক এক ব্যক্তিকে হাতেনাতে শনাক্ত করেন এবং তৎক্ষণাৎ স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।

অভিযোগ পাওয়ার পর দক্ষিণ থানার পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শিজুকে গ্রেপ্তার করে। তার দোকান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ তামাকজাত দ্রব্য জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি আগেও একই অপরাধে একাধিকবার ধরা পড়েছিল। সাহসিকতার সাথে নিজের সন্তানসহ অন্যান্য পড়ুয়াদের মাদকের হাত থেকে রক্ষা করায় ওই মায়ের প্রশংসায় পঞ্চমুখ পুরো এলাকা। ধৃতকে বর্তমানে আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *