নির্ধারিত সূচিতেই বাংলার হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন, ভোটের বিজ্ঞপ্তি জারি করল কমিশন

নির্ধারিত সূচিতেই বাংলার হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন, ভোটের বিজ্ঞপ্তি জারি করল কমিশন

রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে সোমবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রথম দফায় ১৫২টি এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে চলবে লড়াই। প্রতিটি পর্যায়েই নির্দিষ্ট দিনে সকাল ৭টা থেকে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

ভোটের লড়াই ঘিরে ইতিমধ্য়েই প্রস্তুতি সেরে ফেলেছে রাজনৈতিক দলগুলো। তৃণমূল কংগ্রেস দুই দফা মিলিয়ে ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। অন্যদিকে, বিজেপি এখন পর্যন্ত ২৭৫টি আসনে এবং বামফ্রন্ট ২৩৫টি আসনে তাদের প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে। বিজ্ঞপ্তির সঙ্গেই রাজ্যে নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ায় রাজনৈতিক মহলে তৎপরতা তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *