প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় ঘোষণা! স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় ঘোষণা! স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী

আগামী অর্থবর্ষের (২০২৬-২৭) প্রথম ত্রৈমাসিকেও পিপিএফ, এনএসসি, এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। শনিবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, আগামী ১ এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সুদের হারে কোনও কাটছাঁট করা হচ্ছে না।

রাজনৈতিক মহলের মতে, পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই সুদের হার না কমানোর পথে হেঁটেছে মোদী সরকার। এই নিয়ে টানা আটটি ত্রৈমাসিকে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার একই রাখা হলো। বিশেষত জনপ্রিয় পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ-এর ক্ষেত্রে ২০২০ সালের ১ এপ্রিল থেকে টানা পাঁচ বছর সুদের হার ৭.১ শতাংশেই স্থির রইল।

বর্তমানে সরকারি প্রকল্পগুলির মধ্যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় সর্বাধিক ৮.২ শতাংশ হারে সুদ মিলছে। পাশাপাশি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা এনএসসি-তে সুদের হার রয়েছে ৭.৭ শতাংশ। মূল্যবৃদ্ধির বাজারে সঞ্চয়নির্ভর সাধারণ মানুষ এবং বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য কেন্দ্রের এই সিদ্ধান্ত অত্যন্ত স্বস্তিদায়ক বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *