১ এপ্রিল থেকে সোনা রুপোর দামী খবর! লগ্নিকারীদের পকেটে পড়বে বড় প্রভাব

১ এপ্রিল থেকে সোনা রুপোর দামী খবর! লগ্নিকারীদের পকেটে পড়বে বড় প্রভাব

১ এপ্রিল থেকে সোনা এবং রুপো সংক্রান্ত নিয়মে আমূল বদল আনছে সেবি (SEBI)। এই নতুন সিদ্ধান্তের ফলে আপনার বিনিয়োগ, ট্যাক্স এবং ঋণের পদ্ধতিতে বড় পরিবর্তন আসতে চলেছে।

বিদেশের বদলে এখন দেশি দরেই সোনা-রুপো

এতদিন পর্যন্ত গোল্ড এবং সিলভার ইটিএফ (ETF)-এর দাম আন্তর্জাতিক মানদণ্ড (LBMA) অনুযায়ী নির্ধারিত হতো। ১ এপ্রিল থেকে এই দাম নির্ধারিত হবে ভারতীয় বাজারের ‘ডোমেস্টিক স্পট প্রাইস’ বা স্থানীয় বাজার দরের ওপর ভিত্তি করে। এর ফলে আন্তর্জাতিক বাজার বা মুদ্রার ওঠানামার ঝুঁকি কমবে এবং বিনিয়োগকারীরা ভারতের বাজারের প্রকৃত দামের সুফল পাবেন।

এবার রুপো বন্ধক রেখেই মিলবে লোন

সাধারণত ব্যাংক থেকে সোনার গয়না বন্ধক রেখে সহজেই ঋণ পাওয়া যায়। এবার সেই নিয়মে বড় ছাড় দেওয়া হচ্ছে। ১ এপ্রিল থেকে সমস্ত ব্যাংক এবং সমবায় আর্থিক প্রতিষ্ঠানগুলো ফিজিক্যাল সিলভার বা রুপোর গয়না, কয়েন কিংবা বাসনপত্রের বিনিময়েও গোল্ড লোনের মতো ঋণ প্রদান করতে পারবে।

গোল্ড বন্ডে ট্যাক্সের নতুন ফাঁস

সোভেরেন গোল্ড বন্ড (SGB) লগ্নিকারীদের জন্য রয়েছে বড় আপডেট। ১ এপ্রিলের পর যদি আপনি সেকেন্ডারি মার্কেট বা শেয়ার বাজার থেকে অন্য কারও কাছ থেকে এই বন্ড কেনেন, তবে ম্যাচিউরিটির পর সেই মুনাফার ওপর আর কর ছাড় পাওয়া যাবে না। ট্যাক্স ছাড়ের সুবিধা কেবল তারাই পাবেন যারা সরাসরি আরবিআই (RBI) থেকে বন্ড কিনে ম্যাচিউরিটি পর্যন্ত নিজের কাছে রেখেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *