পরমাণু হামলা নিয়ে বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ
March 31, 202610:42 am

রাষ্ট্রপুঞ্জের পদত্যাগী কূটনীতিক মহম্মদ সাফা বিস্ফোরক দাবি করেছেন। তাঁর মতে, ‘ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছেন। সম্ভাব্য এই পরমাণু হামলার পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রাষ্ট্রপুঞ্জ ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। এতে ১ কোটি মানুষ আক্রান্ত হতে পারে।’ এই চাঞ্চল্যকর তথ্যে বিশ্বজুড়ে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে। এদিকে ট্রাম্প ইরানের খার্গে দ্বীপে দখলের ইঙ্গিত দিয়েছেন।