হাইতিতে নরকের খেলা! মাফিয়াদের রক্তক্ষয়ী তাণ্ডবে সপরিবারে খতম ৭০

হাইতিতে নরকের খেলা! মাফিয়াদের রক্তক্ষয়ী তাণ্ডবে সপরিবারে খতম ৭০

দক্ষিণ আমেরিকার হাইতিতে আবারও ফিরল মধ্যযুগীয় বর্বরতা। মাফিয়া গোষ্ঠী ‘গ্রান গ্রিফ’-এর তাণ্ডবে রীতিমতো শ্মশানে পরিণত হয়েছে আর্তিবোনাইত অঞ্চল। গত সোমবার রাতে মাফিয়া নেতা লুকসন এলানের নির্দেশে চলে এই নৃশংস গণহত্যা। মাফিয়াদের গুলিতে নারী ও শিশুসহ মৃত্যু হয়েছে অন্তত ৭০ জনের।

রক্তের নেশায় উন্মত্ত গ্যাংস্টার

প্রতিপক্ষ ‘ভিভ আনসান’ গোষ্ঠীর ওপর হামলার বদলা নিতে গ্রাম ঘিরে ফেলে গ্রান গ্রিফ সদস্যরা। পুলিশি বাধা এড়াতে রাস্তা কেটে ব্যারিকেড তৈরি করে তারা। এরপর নির্বিচারে চলে গুলি আর বোমাবাজি। প্রায় ৫০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। প্রাণভয়ে এলাকা ছেড়ে পালিয়েছেন ১ হাজারেরও বেশি মানুষ।

বিপন্ন মানবতা

হাইতির প্রধানমন্ত্রী গ্যারি কনিল এই ঘটনাকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে আখ্যা দিয়েছেন। গত ৩ বছরে দেশটিতে গ্যাং ওয়ারের কবলে প্রাণ হারিয়েছেন ১০ হাজার মানুষ এবং ঘরছাড়া হয়েছেন প্রায় ১৪ লক্ষ নাগরিক। পুলিশের কার্যত চোখের সামনেই দেশটির অধিকাংশ এলাকা এখন সশস্ত্র মাফিয়াদের কবলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *