চিন-পাকিস্তানকে কড়া চ্যালেঞ্জ! একই দিনে ৩ আধুনিক যুদ্ধজাহাজ পেল ভারত

চিন-পাকিস্তানকে কড়া চ্যালেঞ্জ! একই দিনে ৩ আধুনিক যুদ্ধজাহাজ পেল ভারত

কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) এক ঐতিহাসিক নজির গড়ে একই দিনে তিনটি আধুনিক যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দিয়েছে। ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের অধীনে তৈরি এই তিন রণতরী হল ‘দুনাগিরি’, ‘সংশোধক’ এবং ‘অগ্র’।

এর মধ্যে ‘দুনাগিরি’ একটি অত্যাধুনিক ফ্রিগেট যা শক্তিশালী ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। ‘সংশোধক’ উপকূলীয় নজরদারিতে বিশেষ পারদর্শী এবং ‘অগ্র’ ডুবোজাহাজ ধ্বংস করতে সক্ষম একটি অগভীর জলযান। বিশেষজ্ঞদের মতে, এই ত্রিফলার অন্তর্ভুক্তি ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের প্রতিরক্ষা কবচকে কয়েক গুণ শক্তিশালী করবে এবং প্রতিপক্ষ দেশগুলির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে। এই হস্তান্তরের মাধ্যমে জিআরএসই-র তৈরি মোট যুদ্ধজাহাজের সংখ্যা ১১৮-তে পৌঁছেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *