বিহারের মন্দিরে মর্মান্তিক দুর্ঘটনা পদপিষ্ট হয়ে ৮ মহিলার মৃত্যু, আর্থিক সাহায্য ঘোষণা নীতীশ কুমারের

বিহারের মন্দিরে মর্মান্তিক দুর্ঘটনা পদপিষ্ট হয়ে ৮ মহিলার মৃত্যু, আর্থিক সাহায্য ঘোষণা নীতীশ কুমারের

বিহারের নালন্দা জেলায় চৈত্র মাসের শেষ মঙ্গলবার শীতলা মন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে অন্তত আটজন মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, হুড়োহুড়ি করে আগে দর্শনের চেষ্টার ফলে ভিড়ের চাপে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেন এবং আতঙ্কিত ও অসুস্থ পুণ্যার্থীদের চিকিৎসার ব্যবস্থা করেন।

স্থানীয়দের অভিযোগ, বিশেষ তিথি উপলক্ষে ভিড় সামাল দিতে মন্দির কর্তৃপক্ষের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। পাটনা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের বিশৃঙ্খল পরিস্থিতির কারণেই এই প্রাণহানি ঘটেছে বলে দাবি করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারপিছু ৬ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে বিপর্যয় মোকাবিলা দফতর থেকে ৪ লক্ষ এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা দেওয়া হবে। পাশাপাশি, মুখ্য সচিবকে ঘটনার বিস্তারিত তদন্ত ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *