মমতার নামে CEO দফতরে নালিশ বিজেপির

মমতার নামে CEO দফতরে নালিশ বিজেপির

এবার বাংলার CM মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যের CEO দফতরে নালিশ করল বঙ্গ BJP। কমিশনের কাছে LOP শুভেন্দু অধিকারী ও বঙ্গ BJP সভাপতি শমীক ভট্টাচার্যদের প্রশ্ন, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? মমতা তাঁর নির্বাচনী বক্তব্যে মহিলাদের হাতা-খুন্তি নিয়ে বেরিয়ে আসার ইন্ধন দিয়ে ভোটের জন্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের খুনের হুমকি দিচ্ছেন বলে দাবি বিজেপির। 

মমতার বিরুদ্ধে তথ্য জমা শুভেন্দুদের

পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে CM মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ২টি ক্লিপ ও ভাষণের পেন ড্রাইভ জমা দিয়েছেন LOP শুভেন্দু অধিকারী ও বঙ্গ BJP-র সভাপতি শমীক ভট্টাচার্য। অভিযোগ, তাঁদের দলের নেতা-কর্মীদেরও খুনের উস্কানি দিচ্ছেন মমতা। রাজ্যে আদর্শ নির্বাচনী আচরণ বিধি চলাকালীন ‘কেয়ারটেকার CM’ কীকরে এমন কাজ করতে পারেন? তিনি কী আইনের ঊর্ধ্বে? প্রশ্ন তুলেছে বিজেপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *