কেমন আছেন রাহুলের মা?

কেমন আছেন রাহুলের মা?

বিজয়গড়ের এখন শুধু নীরবতা আর শোক। পাড়ার আদরের ‘বাবিন’ অর্থাৎ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে তাঁর মা সম্পূর্ণ ভেঙে পড়েছেন। অভিনেত্রী চৈতি ঘোষাল ও দেবলীনা দত্তের কথায়, সন্তানহারা মা কোনোভাবেই ছেলের চলে যাওয়া মেনে নিতে পারছেন না। চিকিৎসকের পরামর্শে ওষুধ দেওয়া হলেও তিনি খাওয়া-দাওয়া করছেন না এবং সারাক্ষণ ছেলেকে খুঁজছেন। বুধবার রাহুলের দাদার আসার অপেক্ষায় রয়েছেন পরিজনেরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *