আকাশছোঁয়া দাম হবে পেট্রোল ডিজেলের! ইরান-ইসরায়েল যুদ্ধের জেরে এবার কি বন্ধ হচ্ছে ভারতের অতি গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ?

আকাশছোঁয়া দাম হবে পেট্রোল ডিজেলের! ইরান-ইসরায়েল যুদ্ধের জেরে এবার কি বন্ধ হচ্ছে ভারতের অতি গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ?

বিশ্বজুড়ে যুদ্ধের দামামা আর তার মাঝেই ভারতের কপালে চিন্তার ভাঁজ। হরমুজ প্রণালীর পর এবার ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিশানায় ‘বাব আল মান্দেব’ জলপথ। লোহিত সাগর ও আরব সাগরকে সংযোগকারী এই সংকীর্ণ পথটি বন্ধ হয়ে গেলে ভারতের জ্বালানি আমদানিতে বড়সড় ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। ইউরোপের সঙ্গে বাণিজ্যের প্রধান মাধ্যম এই পথটি অবরুদ্ধ হলে বিশ্ব অর্থনীতি যেমন টালমাটাল হবে, তেমনই ভারতে রান্নার গ্যাস থেকে শুরু করে জ্বালানি তেলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে। প্রায় ১০ থেকে ১২ শতাংশ বিশ্ব বাণিজ্য এই রুটের ওপর নির্ভরশীল হওয়ায় পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে দিল্লি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *