মহিলাদের ওপর নারকীয় অত্যাচার! অশোক খরাত কাণ্ডে এবার নামী চিকিৎসকদের নিয়ে তোলপাড়
March 31, 20264:52 pm

নাসিকের কুখ্যাত অশোক খরাত কাণ্ডে এবার বিস্ফোরক তথ্য সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশি তদন্তে জানা গেছে, নির্যাতিতা মহিলারা যাতে অন্তঃসত্ত্বা না হন, সেজন্য তাদের বিশেষ ওষুধ খাওয়ানো হতো। এই জঘন্য কাজে শহরের বেশ কয়েকজন নামী চিকিৎসক সরাসরি যুক্ত ছিলেন বলে সন্দেহ করছে সিট (SIT)।
তদন্তকারীদের অনুমান, অভিযুক্ত অশোক খরাত চিকিৎসকদের পরামর্শে মহিলাদের গর্ভনিরোধক এবং মাদক জাতীয় ওষুধ খাইয়ে অচৈতন্য করে রাখত। তাদের ইচ্ছার বিরুদ্ধে নিয়ন্ত্রণ বজায় রাখতেই এই চক্র চালানো হতো। বর্তমানে ওই চিকিৎসকরা পুলিশের নজরে রয়েছেন। ১ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতে থাকা অশোক খরাতকে জেরা করে এই চক্রের শিকড় পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছে বিশেষ তদন্তকারী দল। এই ঘটনায় নাসিকের চিকিৎসা মহলে ব্যাপক আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।