বিনামূল্যে সিলিন্ডার ও প্রতি মাসে ২৫০০ টাকা! কেরালা নির্বাচনে বিজেপির মাস্টারস্ট্রোক ইশতেহার

বিনামূল্যে সিলিন্ডার ও প্রতি মাসে ২৫০০ টাকা! কেরালা নির্বাচনে বিজেপির মাস্টারস্ট্রোক ইশতেহার

তিরুবনন্তপুরম। কেরালা বিধানসভা নির্বাচন ২০२৬-কে পাখির চোখ করে মঙ্গলবার জনমোহিনী নির্বাচনী ইশতেহার প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। দলের জাতীয় সভাপতি নীতিন নবীন ও রাজীব চন্দ্রশেখরের উপস্থিতিতে এই ইশতেহারে কেরালাবাসীর জন্য গুচ্ছ প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ইশতেহারের বিশেষ দিকসমূহ

  • দরিদ্র পরিবারের জন্য বছরে দুটি বিনামূল্যে এলপিজি সিলিন্ডার (ওণাম ও বড়দিনে)।
  • অসহায় মহিলাদের জন্য ‘ভক্ষ্য আরোগ্য সুরক্ষা কার্ড’, যার মাধ্যমে ওষুধ ও রেশন বাবদ প্রতি মাসে মিলবে ২৫০০ টাকা।
  • কেরালার প্রতিটি পরিবারকে প্রতি মাসে ২০,০০০ লিটার বিনামূল্যে পানীয় জল।
  • রাজ্যে একটি নতুন এইমস (AIIMS) তৈরির ঘোষণা।
  • তিরুবনন্তপুরম থেকে কান্নুর পর্যন্ত হাই-স্পিড রেলওয়ে নেটওয়ার্ক নির্মাণ।
  • শবরীমালা ও গুরুভায়ুরের মতো মন্দিরের সুরক্ষায় দেবস্বম বোর্ড পুনর্গঠন।

মুল্লাপেরিয়ার বাঁধ ইস্যুতে তামিলনাড়ুকে জল এবং কেরালার নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে এই ইশতেহারে। মূলত মহিলা ও যুবকদের লক্ষ্য করে সাজানো এই ‘সংকল্প পত্র’ দক্ষিণের এই রাজ্যে পদ্ম শিবিরের ভাগ্য ফেরাতে পারে কি না, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *