এখনই কি অবসর নিচ্ছেন মহম্মদ শামি? জল্পনা উড়িয়ে নির্বাচকদের কড়া বার্তা দিলেন তারকা পেসার

এখনই কি অবসর নিচ্ছেন মহম্মদ শামি? জল্পনা উড়িয়ে নির্বাচকদের কড়া বার্তা দিলেন তারকা পেসার

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও এখনই ক্রিকেটকে বিদায় জানানোর কোনো পরিকল্পনা নেই মহম্মদ শামির। অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি সাফ জানিয়েছেন, যেদিন সকালে ঘুম থেকে উঠে ক্রিকেটের প্রতি একঘেয়েমি বা ক্লান্তি অনুভব করবেন, সেদিনই তিনি খেলা ছেড়ে দেবেন। বর্তমানে ক্রিকেটকে পুরোপুরি উপভোগ করছেন বলে দাবি এই অভিজ্ঞ পেসারের।

শুভঙ্কর মিশ্রর শো-তে শামি বলেন, “অবসরের চিন্তা মানুষকে পিছিয়ে দেয়। আমি যখন ক্লান্ত হয়ে পড়ব, সেদিনই সরে দাঁড়াব। তবে এখন আমি মানসিকভাবে দারুণ জায়গায় আছি।” পাশাপাশি নির্বাচকদের উদ্দেশ্যেও পরোক্ষ বার্তা দিয়েছেন তিনি। আইপিএলে ১৩০-এর বেশি উইকেট এবং পার্পল ক্যাপ জেতার পরেও টি-টোয়েন্টি ফরম্যাটে তাকে সেভাবে গুরুত্ব না দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন শামি। তার মতে, যোগ্য প্রচার বা ‘পিআর’-এর অভাবেই হয়তো দল নির্বাচনের ক্ষেত্রে তিনি বৈষম্যের শিকার হচ্ছেন।

বর্তমানে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলা এই তারকা পেসার জানিয়েছেন, বিসিসিআই নির্বাচকদের উপেক্ষা সত্ত্বেও তিনি নিজের পারফরম্যান্সে ১০০ শতাংশ উজাড় করে দিতে প্রস্তুত। ভাগ্যের ওপর ভরসা না করে নিজের জেদ এবং মানসিক শক্তির মাধ্যমেই আবারও ২২ গজে দাপট দেখাতে চান মহম্মদ শামি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *