মহিলাদের মাসিক ২৫০০ টাকা ও বিনামূল্যে সিলিন্ডার দেবে বিজেপি

মহিলাদের মাসিক ২৫০০ টাকা ও বিনামূল্যে সিলিন্ডার দেবে বিজেপি

কেরল বিধানসভা নির্বাচন উপলক্ষে একগুচ্ছ জনমোহিনী প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। বিজেপি সভাপতি নীতিন নবীন এই ইশতেহার প্রকাশ করে জানান, ক্ষমতায় এলে রাজ্যের অভাবী মহিলাদের ওষুধ ও মুদি সামগ্রীর জন্য মাসিক ২,৫০০ টাকার ‘ভক্ষ্য আরোগ্য সুরক্ষা কার্ড’ দেওয়া হবে।

বিজেপির এই ইশতেহারে আরও বলা হয়েছে যে দরিদ্র পরিবারগুলিকে বছরে দুটি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে প্রদান করা হবে। যার মধ্যে একটি ওনাম এবং অন্যটি বড়দিনের সময় পাওয়া যাবে। এছাড়া কেরলে এইমস (AIIMS) প্রতিষ্ঠা এবং তিরুবনন্তপুরম থেকে কান্নুর পর্যন্ত হাই-স্পিড রেল নেটওয়ার্ক তৈরির প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির। শবরীমালা ও গুরুভায়ুর মন্দিরের মতো উপাসনালয় সংরক্ষণের জন্য দেবস্বোম বোর্ড পুনর্গঠনের কথাও জানানো হয়েছে ইশতেহারে।

মঙ্গলবার আটিংগালে রোড শো করার সময় নীতিন নবীন কংগ্রেস ও বামদলগুলিকে ‘ম্যাচ ফিক্সার’ বলে কটাক্ষ করেন। তিনি দাবি করেন, কেরলের মানুষ দুর্নীতিমুক্ত এবং উন্নয়নমুখী সরকার চায় যা একমাত্র বিজেপিই দিতে পারে। আগামী ৯ এপ্রিল কেরলে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশ হবে ৪ মে। আটিংগাল বিধানসভা কেন্দ্র থেকে অ্যাডভোকেট পি সুধীরকে প্রার্থী করেছে বিজেপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *