ট্রাম্পের হুঙ্কার এবার আর মাগনা তেল দেবে না আমেরিকা

ইরান যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতিতে বিশ্বনেতাদের চরম কটাক্ষ করলেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ রীতিমতো হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়েছেন যে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে যেসব দেশ জ্বালানি সংকটে ভুগছে, তাদের পাশে আর দাঁড়াবে না ওয়াশিংটন।
ব্রিটেন ও ফ্রান্সের মতো বন্ধু দেশগুলোকে একহাত নিয়ে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন যে যখন ইরানকে দমনের প্রয়োজন ছিল, তখন এই দেশগুলো আমেরিকাকে সাহায্য করেনি। তাই এখন সংকটের সময় হয় এই দেশগুলোকে সরাসরি আমেরিকার থেকে তেল কিনতে হবে, নয়তো নিজেদের সাহস দেখিয়ে হরমুজ প্রণালীতে গিয়ে যুদ্ধ করে তেল ছিনিয়ে নিতে হবে। ফ্রান্সের অসহযোগিতার কথা উল্লেখ করে ট্রাম্প আরও জানান যে ইজরায়েলগামী সামরিক বিমানকে আকাশপথ ব্যবহার করতে না দেওয়ার বিষয়টি আমেরিকা ভুলে যাবে না। ট্রাম্পের এই কড়া বার্তা বিশ্ব রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।