৮টি দৈনন্দিন অভ্যাস যা আপনাকে সময়ের আগেই বুড়িয়ে দিচ্ছে

অকালেই কি চেহারায় বার্ধক্যের ছাপ পড়ছে? আজকের ব্যস্ত জীবনে স্বাস্থ্য সচেতনতা বাড়লেও আমাদের কিছু ছোট ভুল শরীরকে ভেতর থেকে বয়স্ক করে দিচ্ছে। বলিরেখা বা সাদা চুলই শেষ কথা নয়, কোষের স্তরেও ঘটে যাচ্ছে বড় ক্ষতি। জেনে নিন কোন ৮টি অভ্যাস আপনার আয়ু কমিয়ে দিচ্ছে।
অলসভাবে বসে থাকা
টানা ৮ ঘণ্টার বেশি বসে কাজ করা ধূমপানের মতোই ক্ষতিকর। গবেষণায় দেখা গেছে, দীর্ঘক্ষণ বসে থাকলে মেটাবলিজম কমে যায় এবং ডিএনএ-র ক্ষয় ত্বরান্বিত হয়, যা দ্রুত বার্ধক্য ডেকে আনে। দিনে অন্তত এক ঘণ্টা শারীরিক পরিশ্রম এই ঝুঁকি কমাতে পারে।
অপর্যাপ্ত ঘুম
মাত্র ৫ ঘণ্টার ঘুম শরীরের জন্য যথেষ্ট নয়। ঘুমের সময় শরীর নিজেকে মেরামত করে এবং হরমোনের ভারসাম্য রক্ষা করে। নিয়মিত কম ঘুম আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং ত্বকের জেল্লা কেড়ে নেয়।
মানসিক চাপ বা স্ট্রেস
অতিরিক্ত দুশ্চিন্তায় শরীরে কর্টিসল হরমোন বেড়ে যায়। এটি সরাসরি ত্বকের টিস্যুর ক্ষতি করে বলিরেখা সৃষ্টি করে। এছাড়া হৃদরোগ ও হজমের সমস্যার অন্যতম কারণ এই মানসিক চাপ।
অতিরিক্ত স্ক্রিন টাইম ও জলশূন্যতা
রাত জেগে মোবাইল বা লॅপটপ ব্যবহারের ব্লু-লাইট শুধু চোখের নয়, ত্বকেরও ক্ষতি করে। পাশাপাশি জল কম খাওয়ার অভ্যাস শরীরকে ডিটক্স হতে বাধা দেয়, ফলে ত্বক নিস্তেজ দেখায়।
চিনি ও প্রসেসড ফুড
অতিরিক্ত চিনি খাওয়ার ফলে শরীরের ‘গ্লাইকেশন’ প্রক্রিয়া বেড়ে যায়। এতে ত্বকের ইলাস্টিসিটি নষ্ট হয় এবং চামড়া ঝুলে পড়ে।
শরীরচর্চায় অনীহা
বয়সের সাথে পেশির ক্ষয় রোধ করতে স্ট্রেন্থ ট্রেনিং জরুরি। ব্যায়াম না করলে শরীর দ্রুত দুর্বল ও স্থবির হয়ে পড়ে।
একাকীত্ব ও সামাজিক বিচ্ছিন্নতা
সবচেয়ে মারাত্মক হলো সামাজিক যোগাযোগ বিচ্ছিন্ন রাখা। গবেষণায় প্রমাণিত যে, একাকীত্ব ও প্রিয়জনদের থেকে দূরে থাকা অকাল মৃত্যুর ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। সুস্থ থাকতে ইতিবাচক সামাজিক সম্পর্ক বজায় রাখা একান্ত প্রয়োজন।