নির্বাচন কমিশনের বিরুদ্ধেই কি ষড়যন্ত্রের অভিযোগ? বাংলায় ৬০ লক্ষ মানুষের ভোটদান নিয়ে বিস্ফোরক এস ওয়াই কুরেশি

নির্বাচন কমিশনের বিরুদ্ধেই কি ষড়যন্ত্রের অভিযোগ? বাংলায় ৬০ লক্ষ মানুষের ভোটদান নিয়ে বিস্ফোরক এস ওয়াই কুরেশি

নয়াদিল্লি থেকে বড় খবর। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে ৬০ লক্ষ মানুষের ভোটাধিকার নিয়ে নির্বাচন কমিশনের বর্তমান ভূমিকায় তীব্র ক্ষোভ উগরে দিলেন ভারতের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি। তাঁর মতে, যাদের নাম ‘বিবেচনাধীন’ তালিকায় রাখা হয়েছে, তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া একেবারেই অনুচিত।

মঙ্গলবার নয়াদিল্লিতে এক আলোচনা সভায় কুরেশি সাফ জানান, যদি নতুন তালিকার জটিলতা না মেটে, তবে ২০২৫ সালের জানুয়ারির তালিকা অনুযায়ীই বাংলায় ভোট হওয়া উচিত। তিনি প্রশ্ন তোলেন, যে ভোটার তালিকা ঠিক করতে ৩০ বছর সময় লেগেছে, বর্তমান কমিশন কোন জাদুবলে মাত্র ৩০ দিনে সেই শুদ্ধকরণ শেষ করতে চাইছে?

এই সভায় নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের দাবিও জানান তিনি। একইসঙ্গে ভোটের হার বৃদ্ধি এবং ফর্ম ১৭-সি নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে ‘ফরেনসিক অডিট’-এর পক্ষে জোরালো সওয়াল করেন প্রাক্তন এই শীর্ষ আধিকারিক।

এদিনের সভায় অর্থনীতিবিদ পারাকালা প্রভাকর এবং আইনজীবী প্রশান্ত ভূষণও উপস্থিত ছিলেন। পারাকালা প্রভাকর তো বর্তমান নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে রীতিমতো তোপ দাগেন। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে খসড়া তালিকা এবং ভোটারদের অধিকার নিয়ে এখন তোলপাড় জাতীয় রাজনীতি। কমিশনের ‘অতি সক্রিয়তা’ কি তবে কোনো বড় বিপদের ইঙ্গিত? প্রশ্নটা তুলে দিয়ে গেলেন খোদ প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *