১ এপ্রিল থেকে নিষিদ্ধ হতে পারে চিনা সিসিটিভি ক্যামেরা! ঘর ও অফিসের সুরক্ষায় সেরা ৩টি দেশি ব্র্যান্ডের হদিস নিন

ভারতে চিনা সিসিটিভি ক্যামেরার দিন শেষ হতে চলেছে। ২০২৬ সালে কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম (STQC সার্টিফিকেশন) এবং চিনা পণ্যের ওপর কড়াকড়ির জেরে পয়লা এপ্রিল থেকে দেশজুড়ে নিষিদ্ধ হতে পারে ড্রাগনের দেশের ক্যামেরাগুলো। এমতাবস্থায় আপনি যদি বাড়ি বা অফিসের সুরক্ষায় ‘মেড ইন ইন্ডিয়া’ ক্যামেরা খুঁজছেন, তবে এই ৩টি দেশি ব্র্যান্ড আপনার সেরা পছন্দ হতে পারে।
সিপি প্লাস (CP Plus)
ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং বড় সিসিটিভি ব্র্যান্ড হলো সিপি প্লাস। বাজেট ফ্রেন্ডলি থেকে শুরু করে কমার্শিয়াল ব্যবহারের জন্য এদের বিশাল রেঞ্জ রয়েছে। ই-কমার্স সাইট আমাজনে বর্তমানে এর শুরুর মডেলটি প্রায় ৪৯ শতাংশ ছাড়ে মাত্র ৮১০ টাকায় পাওয়া যাচ্ছে।
কিউবো (Qubo)
হিরো মোটোকর্প সমর্থিত হিরো ইলেকট্রনিক্সের এই ব্র্যান্ডটি বর্তমানে স্মার্ট ডিভাইসের বাজারে বেশ নাম করেছে। কিউবো স্মার্ট ক্যাম ৩৬০ ডিগ্রি প্রো মডেলটি আমাজনে ৪০ শতাংশ ছাড়ে ৩,২৯০ টাকায় মিলছে। এতে নাইট ভিশন, টু-ওয়ে টক এবং এআই পার্সন ডিটেকশনের মতো আধুনিক ফিচার রয়েছে।
গডরেজ (Godrej)
ভারতের অন্যতম বিশ্বস্ত এই ব্র্যান্ডটির ক্যামেরা মূলত কো ম্পা নির নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা সম্ভব। উন্নত মানের সুরক্ষা ফিচারের সঙ্গে গডরেজের সিসিটিভি ক্যামেরার দাম শুরু হচ্ছে ২,৬৫৫ টাকা থেকে। প্রয়োজন অনুযায়ী ওয়েবসাইট থেকে সেরা মডেলটি বেছে নিতে পারেন।