এক দিনে ৩ যুদ্ধজাহাজ হাতে পেল ভারতীয় নৌসেনা, থমকে যাবে ড্রাগন বাহিনী
April 1, 20268:01 am

কলকাতা গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (GRSE) থেকে সোমবার একই দিনে তিনটি শক্তিশালী জাহাজ হাতে পেয়েছে ভারতীয় নৌবাহিনী। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক স্টেলথ ফ্রিগেট ‘দুনাগিরি’, অ্যান্টি-সাবমেরিন রণতরী ‘অগ্রেয়’ এবং বিশাল সার্ভে ভেসেল ‘সংশোধক’।
প্রজেক্ট ১৭এ-এর অধীনে তৈরি ‘দুনাগিরি’ রণতরীটি ব্রহ্মস অ্যান্টি-শিপ মিসাইল এবং ল্যান্ড-অ্যাট্যাক ক্রুজ মিসাইলে সজ্জিত। ১৪৯ মিটার লম্বা এই জাহাজটি আকাশ, সমুদ্রপৃষ্ঠ এবং জলের নিচে সমানভাবে আক্রমণ চালাতে সক্ষম। অন্যদিকে, সাবমেরিন ধ্বংস করতে পারদর্শী ‘অগ্রেয়’ জাহাজটি আধুনিক টর্পেডো ও রকেট লঞ্চারে ঠাসা। সমুদ্রের গভীরতা ও ম্যাপ তৈরির জন্য আনা হয়েছে ৩ হাজার ৪০০ টনের ‘সংশোধক’। এই তিনটি জাহাজই প্রায় ৮০ শতাংশ দেশীয় প্রযুক্তিতে তৈরি, যা ভারতের নৌ-শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।