১ এপ্রিল থেকে বদলে গেল ইউপিআই পেমেন্টের নিয়ম! গুগলপে বা ফোনপে ব্যবহারের আগে জেনে নিন এই বড় আপডেট

১ এপ্রিল থেকে বদলে গেল ইউপিআই পেমেন্টের নিয়ম! গুগলপে বা ফোনপে ব্যবহারের আগে জেনে নিন এই বড় আপডেট

আজ থেকেই ডিজিটাল লেনদেনে বড়সড় বদল আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। এখন থেকে ফোনপে, গুগলপে বা পেটিএম-এর মতো অ্যাপের মাধ্যমে টাকা পাঠানোর প্রক্রিয়া আর আগের মতো সহজ থাকছে না। সাইবার জালিয়াতি রুখতে চালু হয়েছে ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ (2FA), যা আপনার অনলাইন পেমেন্টকে করবে আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত।

নতুন এই নিয়মে শুধুমাত্র পিন (PIN) দিলেই টাকা লেনদেন সফল হবে না। গ্রাহকদের এখন থেকে জোড়া নিরাপত্তা বলয় পার করতে হবে। পিন দেওয়ার পাশাপাশি ওটিপি (OTP), আঙুলের ছাপ (Biometric) কিংবা ফেস স্ক্যানের মাধ্যমে দ্বিতীয়বার নিজের পরিচয় নিশ্চিত করতে হবে। মূলত হ্যাকারদের হাত থেকে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা বাঁচাতেই এই কড়া পদক্ষেপ নিয়েছে আরবিআই।

নতুন নিয়মে লেনদেনের ধাপগুলি কী কী?

  • প্রথম ধাপে আগের মতোই আপনার সেট করা গোপন পিন বা পাসওয়ার্ড দিতে হবে।
  • দ্বিতীয় ধাপে মোবাইলে আসা ওটিপি অথবা বায়োমেট্রিক ভেরিফিকেশন (আঙুলের ছাপ বা ফেস আইডি) সম্পন্ন করতে হবে।
  • অনেক ক্ষেত্রে আপনি যে ফোনটি ব্যবহার করছেন, সেটির ডিভাইজ অথেন্টিকেশনও প্রয়োজন হতে পারে।

এই ব্যবস্থার ফলে কেউ আপনার পিন জেনে ফেললেও আপনার বায়োমেট্রিক বা ওটিপি ছাড়া টাকা হাতিয়ে নিতে পারবে না। ফলে অনলাইন স্ক্যামের ঝুঁকি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। আজ থেকেই কার্যকর হওয়া এই নিয়মের কারণে পেমেন্ট অ্যাপগুলোতে নতুন আপডেটের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *