শর্টকাটে টাকা কামানোর নেশায় শ্রীঘরে রাজপাল! জেল থেকে ফিরতেই অক্ষয় কুমারের কড়া ধমক
April 1, 20269:01 am

অভিনেতা রাজपाल যাদবের চেক বাউন্স কেলেঙ্কারি এবং তিহাড় জেলবাস নিয়ে এবার মুখ খুললেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। ৫ কোটি টাকা দেনার দায়ে জেল খেটে ফেরা রাজপালকে সরাসরি কড়া হুঁশিয়ারি দিলেন তিনি।
অক্ষয় স্পষ্ট জানান, তিনি আগেই রাজপালকে সিনেমা প্রযোজনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন। প্রবীণ অভিনেতা আসরানির উদাহরণ টেনে অক্ষয় বলেন, “সিনেমা প্রযোজনা করা আমাদের কাজ নয়। আমরা অভিনেতা, আমাদের সেটাই করা উচিত। শর্টকাটে টাকা উপার্জনের চেষ্টা করা একদম ঠিক নয়।”
প্রিয়দর্শন পরিচালিত আগামী ছবি ‘ভূত বাংলো’-তে ফের একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। তবে জানা গেছে, এই সিনেমার জন্য অক্ষয় ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিলেও রাজপাল পাচ্ছেন মাত্র ১ কোটি টাকা। আর্থিক অনটন এবং জেল যাত্রার পর রাজপাল যাদবের এই প্রত্যাবর্তন এবং অক্ষয়ের শাসন এখন টিনসেল টাউনের হট টপিক।