ভারতে প্রথম পেট্রোল কবে এসেছিল এবং কোন দেশ থেকে প্রথম আমদানি শুরু হয় জানুন ইতিহাস

১৮৮৯ সালে আসামের ডিগবইতে ভারতের প্রথম বাণিজ্যিকভাবে সফল তেল কূপ আবিষ্কারের মধ্য দিয়ে এ দেশে পেট্রোলিয়ামের যাত্রা শুরু হয়। এর আগে ১৮৬৬ সালে তেলের অস্তিত্ব মিললেও ডিগবইয়ের আবিষ্কারই ছিল আসল মোড়। কথিত আছে, রেলপথ তৈরির সময় ব্রিটিশ ইঞ্জিনিয়াররা তেলের হদিশ পান এবং শ্রমিকদের খনন করার নির্দেশ দিয়ে বলেন ‘ডিগ-বয়’। এই ঐতিহাসিক ঘটনার হাত ধরেই ১৯০১ সালে ডিগবইতে এশিয়ার প্রথম তেল শোধনাগার স্থাপিত হয়, যাকে ভারতের হাইড্রোকার্বন খাতের ‘গঙ্গোত্রী’ হিসেবে অভিহিত করা হয়।
বিংশ শতাব্দীর শুরুতে ভারতে জ্বালানির চাহিদা বাড়তে থাকায় পরিকাঠামো উন্নয়নে গতি আসে। ১৯২৮ সালে এশিয়াটিক পেট্রোলিয়াম কো ম্পা নি মুম্বাইয়ের ল্যামিংটন রোডে দেশের প্রথম পেট্রোল পাম্প স্থাপন করে। নিজস্ব তেল উৎপাদন শুরু হলেও শোধনাগার ক্ষমতার সীমাবদ্ধতার কারণে ভারত সেই সময় থেকেই আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। ব্রিটিশ আমলে বিশেষত বার্মা অয়েল কো ম্পা নি এবং এশিয়াটিক পেট্রোলিয়ামের মতো সংস্থাগুলো ভারতে জ্বালানি তেল সরবরাহ ও বণ্টনের মূল দায়িত্বে ছিল।
স্বাধীনতার আগে এবং পরবর্তী সময়েও ভারতের জ্বালানি সরবরাহের প্রধান উৎস ছিল মধ্যপ্রাচ্য ও প্রতিবেশী দেশগুলো। মূলত ইরাক, ইরান, সৌদি আরব এবং মায়ানমার (তৎকালীন বার্মা) থেকে ভারতে প্রথম পেট্রোল আমদানি করা হতো। বর্তমানে বিশ্ববাজারে অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রেক্ষাপটে জ্বালানির দাম নিয়ে উদ্বেগ থাকলেও, ভারতের এই পেট্রোলিয়ামের ইতিহাস অত্যন্ত প্রাচীন ও সমৃদ্ধ। অভ্যন্তরীণ উৎপাদন এবং বৈশ্বিক আমদানির মেলবন্ধনেই কয়েক দশক ধরে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয়ে আসছে।