বাঙালি হিন্দুদের নাম তোলা আটকাতে চায় তৃণমূল: BJP
April 1, 20262:22 pm

তৃণমূলের আপলোড করা ফর্ম ৬-এর ছবি তুলে ধরে পাল্টা প্রশ্ন তুলল BJP। তাদের দাবি, TMC যে সাতটি ফর্মের ছবি আপলোড করেছে, তার মধ্যে চারটি এমন ব্যক্তিদের আবেদন, যাঁদের নাম ডিলিট হয়েছে। বাকিগুলি নতুন ভোটার হওয়ার আবেদন। সেই আবেদনকারীদের পদবি দে, বন্দ্যোপাধ্যায় ইত্যাদি। TMC অভিযোগ করেছিল, বহিরাগতদের ভোটার বানানোর চেষ্টা চলছে। বিজেপির অভিযোগ, বাঙালি হিন্দুদের নাম ভোটার তালিকায় থাকতে দিতে চাইছে না তৃণমূল।