ফর্ম ৬ বিতর্কে উত্তাল বিবাদী বাগ শান্তি বজায় রাখতে স্ট্র্যান্ড রোডে জারি ১৬৩ ধারা

ফর্ম ৬ বিতর্কে উত্তাল বিবাদী বাগ শান্তি বজায় রাখতে স্ট্র্যান্ড রোডে জারি ১৬৩ ধারা

ফর্ম ৬ জমা দেওয়া কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির ক্রমবর্ধমান সংঘাতের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে কলকাতার বিবাদী বাগ এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের নিরাপত্তা এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছে লালবাজার। বড় ধরনের বিক্ষোভ বা হিংসাত্মক ঘটনার আশঙ্কায় স্ট্র্যান্ড রোড সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে।

পুলিশ কমিশনার অজয় নন্দর স্বাক্ষরিত নতুন নির্দেশিকা অনুযায়ী, স্ট্র্যান্ড রোডের কয়লাঘাটা ক্রসিং থেকে কিরণশঙ্কর রায় রোড ক্রসিং পর্যন্ত সম্পূর্ণ অংশ এবং দু’পাশের ফুটপাথে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগে এই এলাকার একটি অংশ ছাড় পেলেও, বর্তমান অস্থিরতায় পুরো অঞ্চলটিকেই কড়া নিরাপত্তার আওতায় আনা হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার দফায় দফায় উত্তেজনার পর এই সিদ্ধান্ত।

লালবাজার সূত্রে জানানো হয়েছে, সিইও দফতরের কাজকর্ম নির্বিঘ্ন রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য। ২৩ মার্চ জারি হওয়া পূর্ববর্তী নির্দেশিকার অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকলেও, বর্তমান সীমানা সংশোধন করে কড়াকড়ি আরও বাড়ানো হয়েছে। রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগে তৈরি হওয়া জটিলতা কাটাতে স্ট্র্যান্ড রোড এলাকায় এখন মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *